৬৯০ কোটি ডলারে ভিএমওয়্যারকে অধিগ্রহণ করলো ব্রডকম

২৪ নভেম্বর, ২০২৩ ২১:৫৭  

৬৯০ কোটি ডলারে ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ভিএমওয়্যারকে অধিগ্রহণ করেছে কম্পিউটার চিপমেকার প্রতিষ্ঠান ব্রডকম। এটি প্রযুক্তি খাতের সবচেয়ে বড় অধিগ্রহণগুলোর একটি। খবর বিবিসি।

চীনের কাছ থেকে সর্বশেষ ক্লিয়ারেন্সের আগে চুক্তিটি যাচাই করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন-চীন উত্তেজনার কারণে এটি প্রভাবিত হতে পারে এমন আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে অ্যাপেক শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পর এ অনুমোদন দেয়া হয়েছে।

দুটিই আমেরিকান কোম্পানি হলেও ব্রডকমের মালিকানায় চীনা অংশীদারত্ব রয়েছে।

ডিবিটেক/বিএমটি